গান ০২৫০ কেন ধরায় এসেছি

"কেন ধরায় এসেছি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৫০ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২ ফেব্রুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

কেন ধরায় এসেছি
গেছি ভুলে
ভুলে গেছি সে কথা
কেন তুমি নাহি আসো
কেন দাও গো মনে ব্যথা

একা ধরায় পাঠিয়ে দেওয়া
দূরে রেখে ভুলে যাওয়া
এ কী তব ভালবাসা
এ কী তব মমতা

প্রদীপ জ্বেলে আঁধার ঘরে
বসে আছি তোমার তরে
আর দেরী নয় যায় যে সময়
বোঝো মোর আকুলতা

Kena dharáy esechi
Gechi bhule
Bhule gechi se kathá
Kena tumi náhi áso
Kena dáo go mane vyathá

Eká dharáy pát́hiye deoyá
Dúre rekhe bhule jáoyá
E kii tava bhálabásá
E kii tava mamatá

Pradiip jvele áṋdhár ghare
Base áchi tomár tare
Ár derii nay jáy je samay
Bojho mor ákulatá

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৫০ কেন ধরায় এসেছি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৪৯ তোমারই আসা পথ
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৫০ কেন ধরায় এসেছি


উত্তরসূরী
গান ০২৫১ আজি মোর আঁখিতে বান