গান ০২৪৪ তোমার এ আগমনে ভূতলে গগনে

"তোমার এ আগমনে ভূতলে গগনে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৪৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩০ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমার এ আগমনে ভূতলে গগনে
কী সুর বাজিল আজ
এত কাল ধরে শুধু ডাকিয়া এসেছি
এত দিনে শুণিলে তা ওগো মনোরাজ

না ডাকিলে তুমি কেন নাহি কাছে আসো
ডাকার আশায় কেন বসে থাকো
না বলিলে তুমি কেন নাহি কথা বলো
বলার আশায় কেন বসে থাকো
এ কী প্রথা তব অদ্ভুত অভিনব
লীলা ছলে করে যাও আপন কাজ

যাহাই চাহিবে তুমি তাহাই করিব আমি
সদাই হেরিব তব মোহন সাজ

Tomár e ágamane bhútale gagane
Kii sura bájila áj
Eta kál dhare shudhu d́ákiyá esechi
Eta dine shunile tá ogo manoráj

Ná d́ákile tumi kena náhi káche áso
D́ákár ásháy kena base tháko
Ná balile tumi kena náhi kathá balo
Balár ásháy kena base tháko
E kii prathá tava adbhuta abhinava
Liilá chale kare jáo ápana káj

Jáhái cáhibe tumi táhái kariba ámi
Sadái heriba tava mohana sáj

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • Listen to the song গান ০২৪৪ তোমার এ আগমনে ভূতলে গগনে sung by অজানা শিল্পী on Sarkarverse


পূর্বসূরী
গান ০২৪৩ নূপুর ধ্বনি আবার বাজিল আবার বাজিল
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৪৪ তোমার এ আগমনে ভূতলে গগনে


উত্তরসূরী
গান ০২৪৫ গানের সুরেতে তোমারে পেয়েছি