গান ০২৩৭ এসো এসো তুমি এসো এসো

"এসো এসো তুমি এসো এসো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৩৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৯ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এসো এসো তুমি এসো এসো
উজ্জ্বল দীপশিখা সঙ্গে নিয়ে
আমার সকল ত্রুটি সরিয়ে দিয়ে
সকল অহংকার ধুলায় মিশিয়ে

তুমি চাইলে কী না হয় এই ধরণীতে
(তুমি) ভাবলে সরিতা বয় মরুভূমিতে
বসো বসো তুমি বসো বসো
আমার এ শুষ্ক মরুহৃদয়ে

তুমি চাইলে পাষাণেতে কমল ফোটে
তুমি ভাবলে আঁধারেতে আলোক ছোটে
হাসো হাসো তুমি হাসো হাসো
আমার সকল ক্লেশ ভুলিয়ে দিয়ে

Eso eso tumi eso eso
Ujjval diipashikhá sauṋge niye
Ámár sakal trut́i sariye diye
Sakal ahaḿkár dhuláy mishiye

Tumi cáile kii ná hay ei dharańiite
(Tumi) Bhávale saritá bay marubhúmite
Baso baso tumi baso baso
Amár e shuśka maruhrdaye

Tumi cáile páśáńete kamal phot́e
(Tumi) Bhávale áṋdhárete álok chot́e
Háso háso tumi háso háso
Ámár sakal klesh bhuliye diye

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • Listen to the song গান ০২৩৭ এসো এসো তুমি এসো এসো sung by অজানা শিল্পী on Sarkarverse


পূর্বসূরী
গান ০২৩৬ ঘুমঘোরে দেখেছি গো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৩৭ এসো এসো তুমি এসো এসো


উত্তরসূরী
গান ০২৩৮ আমার কথা এত দিনে