গান ০২৩১ আঁধার নিশায় আমারই হিয়ায়

"আঁধার নিশায় আমারই হিয়ায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৩১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৫ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আঁধার নিশায় আমারই হিয়ায়
আলো করে তুমি এসেছিলে
মননের প্রতি অণু-ত্রসরেণু
তাহারই দোলায় আজও দোলে

পতনোত্থানে জীবনধারা চলে
কোন যতি-চিহ্ন বাঁধিয়া না ফেলে
তোমার ছন্দে ধরা ছন্দে ভরা গো
মননের জ্যোতি তাতে সদা জ্বলে

আসিয়াছো যদি থাকো নিরবধি
হিয়ার গহনে ছটা ফেলে

Áṋdhára nisháy ámári hiyáy
Álo kare tumi esechile
Mananera prati ańu trasareńu
Táhári doláy ájo dole

Patanottháne jiivanadhárá cale
Kona yati cihna báṋdhiyá náhi phele
Tomár chande dhará chande bhará go
Mananer jyoti táte sadá jvale

Ásiyácho jadi tháko niravadhi
Hiyára gahane chat́á phele

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • Listen to the song গান ০২৩১ আঁধার নিশায় আমারই হিয়ায় sung by অজানা শিল্পী on Sarkarverse


পূর্বসূরী
গান ০২৩০ নারদ শোণো কথা আমার এই ব্যথা
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৩১ আঁধার নিশায় আমারই হিয়ায়


উত্তরসূরী
গান ০২৩২ কাছে ও দূরে না জানা সুরে