গান ০০৯৩ হেমন্তেরই ধানের গন্ধে

"হেমন্তেরই ধানের গন্ধে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৯৩ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৯ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

হেমন্তেরই ধানের গন্ধে
নবান্ন-দিন মনে পড়ে
নবান্নেরই নৈবেদ্য
তোমায় স্মরণ করে'

তারায় তারায় ভরা আকাশ
মন্দমধুর হালকা বাতাস
ভরা নদী প্লাবন হারা
বইছে শত ধারে

অন্তরীক্ষে জলে স্থলে
সব কিছু আজ ঝলমলে
সবার মুখেই মিষ্টি হাসি
খুশির মুকুট পরে'

Hemanteri dháner gandhe
Navánna din mane paŕe
Navánneri naevedya
Tomáy smarań kare

Táráy táráy bhará ákásh
Mandamadhur hálká vátás
Bhará nadii plávan hárá
Baiche shata dháre

Antariikśe jale sthale
Sab kichu áj jhalamale
Sabár mukhei miśt́i hási
Khushir mukut́ pare

হেমন্তের ধানের গন্ধে
নবান্ন উৎসবের স্মৃতি মনে পড়ে।
নবান্নের নোতুন ধানের নৈবেদ্য
তোমাকেই স্মরণ করে'।

আকাশ তারায় তারায় পরিপূর্ণ
মৃদুমন্দ বাতাস বইছে
প্লাবন হারা ভরা নদী
অসংখ্য ধারায় বইছে।

অন্তরীক্ষে, জলে, স্থলে
সব কিছু আজ ঝলমল করছে।
সবার মুখেই মিষ্টি হাসি,
খুশির মুকুট পরে' আছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৯৩ হেমন্তেরই ধানের গন্ধে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৯২ হেমন্ত আজি প্রাতে এসেছে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৯৩ হেমন্তেরই ধানের গন্ধে


উত্তরসূরী
গান ০০৯৪ শীতের কাঁপুনি নিয়ে এলে