গান ০০৮২ তুমি এসেছো প্রাণে এসেছো

"তুমি এসেছো প্রাণে এসেছো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৮২ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৬ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তুমি এসেছো প্রাণে এসেছো
ভুবন আলো করে' প্রাণে এসেছো

তোমার নূপুরধ্বনি মর্মে পশিয়া
সকল ক্লেশ ভুলায়ে দিলো গো (আমার)

আছো সঙ্গে থেকো সঙ্গে
আনন্দের মূর্চ্ছনায় থেকো সঙ্গে
তোমার মধুর হাসি হৃদয় ছাপিয়ে
সব কিছু মোর কেড়ে' নিলো গো

Tumi esecho práńe esecho
Bhuvan álo kare práńe esecho

Tomár núpurdhvani marme pashiyá
Sakal klesh bhuláye dilo go (ámár)

Ácho sauṋge theko sauṋge
Ánander múrcchanáy theko sauṋge
Tomár madhur hási hrday chápiye
Sab kichu mor keŕe nilo go

তুমি আমার প্রাণে এসেছো,
ভুবন আলো করে আমার প্রাণে এসেছো।

তোমার নূপুরের ধ্বনি আমার মর্মে প্রবেশ করে
আমার সকল কষ্ট ভুলিয়ে দিলো।

তুমি আমার সঙ্গে আছো, আমার সঙ্গে থেকো
আনন্দের মূর্চ্ছনায় আমার সঙ্গে থেকো।

তোমার মধুর হাসি আমার হৃদয় ছাপিয়ে
আমার সবকিছু কেড়ে নিলো গো।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৮২ তুমি এসেছো প্রাণে এসেছো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৮১ স্বপনের ঘোরে দিন চলে যায়
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৮২ তুমি এসেছো প্রাণে এসেছো


উত্তরসূরী
গান ০০৮৩ চির নূতনের আহ্বানে