গান ০৩৬৭ শরৎ সাঁঝেতে তুমি এলে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:৩২, ২২ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"শরৎ সাঁঝেতে তুমি এলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৬৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২২ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

শরৎ সাঁঝেতে তুমি এলে
শরতের শশী শেফালীর হাসি 
শাদা মেঘরাশি দিয়ে গেলে (তুমি)

কাশের বনেতে নাচন জাগিয়ে
হিয়ার নিভৃতে দোদুল দুলিয়ে
মধুর লাস্যে মুকুতা ঝরিয়ে 
সব ভালবাসা কেড়ে নিলে (তুমি)

অতুল রাতুল চরণ দু'খানি
শিশিরেতে ভেজা মনভরা বাণী
ফুলের সুবাসে সুধাধারা আনি
অলকার ধ্বনি শুণাইলে (তুমি)

Sharata sáṋjhete tumi ele
Sharater shashii shepháliir hási
Shádá megharáshi diye gele (tumi)

Kásher vanete nácan jágiye
Hiyár nibhrte dodul duliye
Madhura lásye mukutá jhariye
Sab bhálabásá keŕe nile (tumi)

Atul rátul carańa dukháni
Shishirete bhejá manabhará váńii
Phulera suváse sudhádhárá áni
Alakár dhvani shunáile (tumi)

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৬৭ শরৎ সাঁঝেতে তুমি এলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৬৬ স্তব্ধ মানবতা জাগলো গো জাগলো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৬৭ শরৎ সাঁঝেতে তুমি এলে


উত্তরসূরী
গান ০৩৬৮ ডালা উজাড় করে ফেলো ফেলো