গান ০৩৫৫ ওগো আমার আদরের মাটি

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:৩৯, ১৯ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"ওগো আমার আদরের মাটি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৫৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৮ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ওগো আমার আদরের মাটি 
সোণার খনি হীরা মণির চেয়েও চিনি খাঁটি
ধরায় এসে প্রথম আমি দেখেছি তোমায়
তোমার রূপে শ্যামল শোভায় মন যে ভরে যায়
তোমার কাছে শতেক ঋণে ঋণী আমি মাটি

তুমি আমায় জোগায়েছো ক্ষুধার অন্ন জল
তোমার মধু ভেসে আনে প্রাণে পরিমল

তোমার সেবায় বিশ্বসেবা করবো অবিচল
তোমার মুক্তি সর্বভূমে ছিঁড়িবে শৃঙ্খল

Ogo ámár ádarer mát́i
Sońár khani hiirá mańir ceyeo cini kháṋt́i
Dharáy ese pratham ámi dekhechi tomáy
Tomár rúpe shyámal shobháy man je bhare jáy
Tomár káche shatek rńe rńii ámi mát́i

Tumi ámáy jogáyecho kśudhár anna jal
Tomár madhu bhese áne práńe parimal

Tomár seváy vishvasevá karbo avical
Tomár mukti sarvabhúme chiṋŕibe shrṋkhal

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৫৫ ওগো আমার আদরের মাটি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৫৪ প্রভু তোমার লীলার ছলে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৫৫ ওগো আমার আদরের মাটি


উত্তরসূরী
গান ০৩৫৬ ঝরা কুসুমের ব্যথা বোঝো না