গান ০৩০৭ সবাকার অতি প্রিয় আদরণীয়

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:২১, ৯ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"সবাকার অতি প্রিয় আদরণীয়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩০৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

সবাকার অতি প্রিয় আদরণীয়
সকল বক্ষ মাঝে কৌস্তুভ মণি
তোমাতে সবাই তুমি ছাড়া কিছু নাই
না চিনিয়াও তোমাকেই শুধু চিনি

সকল কুসুম মাঝে তুমি সুরভি গো
সকল সৃষ্টি মাঝে পদ্মনাভি গো
তোমারই পরশে তোমারই রূপে রসে
সকল অজানা মাঝে তোমাকেই শুধু জানি

মণিকার দ্যুতি তুমি তারকার জ্যোতি তুমি
বসুধার সুধা তুমি তোমাকেই সদা নমি
আসা যাওয়া নাহি তব প্রতি পলে লীলা নব
বিরাট পুরুষ রূপে তোমাকেই শুধু মানি

Sabákár ati priya ádarańiiya
Sakal vakśa májhe kaostubha mańi
Tomáte sabái tumi cháŕá kichu nái
Náhi ciniyáo tomákei shudhu cini

Sakal kusuma májhe tumi surabhi go
Sakal srśt́i májhe padmanábhi go
Tomári parashe tomári rúpe rase
Sakal ajáná májhe tomákei shudhu jáni

Mańikár dyuti tumi tárakár jyoti tumi
Vasudhár sudhá tumi tomákei sadá nami
Ásá jáoyá náhi tava prati pale liilá nava
Virát́ puruś rúpe tomákei shudhu máni

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩০৭ সবাকার অতি প্রিয় আদরণীয় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩০৬ সুন্দর মধুপ্রভাতে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩০৭ সবাকার অতি প্রিয় আদরণীয়


উত্তরসূরী
গান ০৩০৮ নীল অঞ্জন আঁখিতে আঁকিয়া