গান ০২৯০ তব চেতনায় সবাই জেগেছে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:৪০, ৫ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তব চেতনায় সবাই জেগেছে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৯০ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৪ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তব চেতনায় সবাই জেগেছে 
তোমারই আবেশে ধরা ভরা
ধরা ভরা

তব সঙ্গীতে সবাই মেতেছে 
তব সুরে লয়ে মাতোয়ারা

তোমার পরশ জীয়ন কাঠি গো 
(তুমি) সৃষ্টির আদি-শেষ কথা
তোমার হরষ সবাকার মনে 
ভুলাইয়া দেয় সব ব্যথা

তুমি আছো তাই জগৎ আছে গো 
(তুমি) সীমার ঊর্ধ্বে সীমাহারা 

স্রোতের ফুলের মতই এসেছি 
তোমারই জোয়ারে ভাসিয়া চলেছি
আমার সত্তা বাহিরে ভিতরে 
তোমাতেই হয় আমি-হারা

Tava cetanáy sabái jegeche
Tomári áveshe dhará bhará
Dhará bhará

Tava sauṋgiite sabái meteche
Tava sure laye mátoyárá

Tomár parash jiiyan kát́hi go
(Tumi) Srśt́ir ádi sheś kathá
Tomár haraś sabákár mane
Bhuláiyá dey sab vyathá

Tumi ácho tái jagat áche go
(Tumi) Siimár úrdhve siimáhárá

Sroter phuler matai esechi
Tomári joyáre bhásiyá calechi
Ámár sattá báhire bhitare
Tomátei hay ámi hárá

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৯০ তব চেতনায় সবাই জেগেছে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৮৯ আমার জীবনে তুমি এসেছিলে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৯০ তব চেতনায় সবাই জেগেছে


উত্তরসূরী
গান ০২৯১ অজান অতিথি জানিতে নারিনু