গান ০২৭৮ তোমাকে সঁপেছি গো পরাণ

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:০৬, ৩১ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তোমাকে সঁপেছি গো পরাণ" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৭৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৯ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের রাঁচীর মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমাকে সঁপেছি গো পরাণ 
তুমি কি চাহিবে ফিরে
সব আশা ভালবাসা (আমার)
ভরে' আজি তোমায় ঘিরে'

তব পদধ্বনি লাগি 
দিবানিশি আছি জাগি[]
নব নব মালা গাঁথি 
ভিজায়েছি আঁখিনীরে

পূর্বাকাশে আলো ভাসে 
মৃদু হাসি সে যে হাসে
সে হাসিটি তব প্রভু 
রঙে রূপে আছে ভরে

Tomáke saṋpechi go paráń
Tumi ki cáhibe phire
Sab áshá bhálabásá (ámár)
Bhare áji tomáy ghire

Tava padadhvani lági 
Divánishi áchi jági
Nava nava málá gáṋthi
Bhijáyechi áṋkhiniire

Púrvákáshe álo bháse 
Mrdu hási se je háse
Se hásit́i tava prabhu
Rauṋe rúpe áche bhare

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।
  3. এই পঙক্তিটির প্রথম দুটি শব্দ নিয়ে মতভেদ আছে। প্রকাশিত বাংলা গ্রন্থ এবং এই নিবন্ধে উল্লিখিত অডিও ফাইল অনুসারে, প্রথম দুটি শব্দ হল যুগে যুগে (juge juge)। তবে, কিছু সরকারি ক্যাসেটে দিবানিশি (divánishi) শব্দটি গীত হয়েছে, যার অর্থ "দিনরাত" বা "অবিরত"।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৭৮ তোমাকে সঁপেছি গো পরাণ এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৭৭ শুধু তোমাকেই আমি ভালোবাসিয়াছি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৭৮ তোমাকে সঁপেছি গো পরাণ


উত্তরসূরী
গান ০২৭৯ তোমায় কী নামে ডাকিবো গো