গান ০২৭৩ আঁধার নিশীথে তুমি এসেছিলে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৫৩, ২৯ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"আঁধার নিশীথে তুমি এসেছিলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৭৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৭ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের রাঁচীর মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আঁধার নিশীথে তুমি এসেছিলে 
আলোকের ছটা সাথে নিয়ে
(আমার) মরু-হৃদিমাঝে দিয়েছিলে স্বাদু 
সুশীতল সরিতা বহায়ে

তুমি এসেছিলে নীরব প্রহরে 
মন্দমধুর স্নিগ্ধ সমীরে 
(আমার) সব ক্ষুদ্রতা সকল দীনতা 
দিয়েছিলে সুদূরে ভাসায়ে

(তখন) আকাশ ধরণী কেঁপে ঊঠেছিলো 
সকল হিয়ায় ছন্দ যে ছিলো
(আমার) সব অহমিকা ধূলায় মিশায়ে 
অমৃতের কণা দিয়ে দিয়ে

Áṋdhár nishiithe tumi esechile
Álokera chat́á sáthe niye
(Ámár) Maru hrdimájhe diyechile svádu
Sushiitala saritá baháye

Tumi esechile niirava prahare
Mandamadhura snigdha samiire
(Ámár) Sab kśudratá sakala diinatá
Diyechile sudúre bhásáye

(Takhan) Ákásh dharańii keṋpe ut́hechilo
Sakal hiyáy chanda je chilo
(Ámár) Sab ahamiká dhúláy misháye
Amrtera kańá diye diye

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৭৩ আঁধার নিশীথে তুমি এসেছিলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৭২ তুমি কত না লীলাই জানো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৭৩ আঁধার নিশীথে তুমি এসেছিলে


উত্তরসূরী
গান ০২৭৪ তোমার আসা যাওয়া হয় না কভু প্রভু