গান ৩১০১ বাঁশী বাজিয়া উঠিল যমুনায়

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:৪০, ২০ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"বাঁশী বাজিয়া উঠিল যমুনায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ৩১০১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১ সেপ্টেম্বর ১৯৮৫ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(বাঁশী) বাজিয়া উঠিল যমুনায়
অহরহঃ বাজে ভুলি' গৃহকাজে
মন ছোটে নদী কিনারায়

ময়ূর চলেছে মেলিয়া কলাপ
বনহরিণীরা করিতে আলাপ
অলি গুঞ্জরে মধু সংলাপ
করে' চলে কেন পাপিয়ায়

কার তরে এত ফুটে' যায় ফুল
মনের পরাগে দুলিয়ে' দোদুল
ভাবের গোকুল ছন্দে আকুল
নেচে' চলে কার দ্যোতনায়

(Báṋshii) Bájiyá ut́hilo jamunáy
Aharahah báje bhuli grhakáje
Man chot́e nadii kináráy

Mayúr caleche meliyá kaláp
Vanaharińiirá karite áláp
Ali guiṋjare madhu saḿláp
Kare cale kena pápiyáy

Kár tare eta phut́e jáy phul
Maner paráge duliye dodul
Bháver gokul chande ákul
Nece cale kár dyotanáy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ৩১০১ বাঁশী বাজিয়া উঠিল যমুনায় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ৩০০০ মনের গোপাল মনেতে রয়েছো
প্রভাত সঙ্গীত
১৯৮৫
সঙ্গে: গান ৩১০১ বাঁশী বাজিয়া উঠিল যমুনায়


উত্তরসূরী
গান ৩১০২ অমন করিয়া ডেকে চলো