গান ৩৫৬১ বৃন্দাবনের মাণিক কানু

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:২৪, ২০ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"বৃন্দাবনের মাণিক কানু" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ৩৫৬১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৯ মে ১৯৮৬ তারিখে ভারতের কলকাতার মধুকরক ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

বৃন্দাবনের মাণিক কানু
কোথায় গেলে মোদের ফেলে'
নন্দ পিতা মা যশোদা
ধেনু বেণু গিয়ে ভুলে'

যমুনা আজ একেলা ধায়
কদম তরু ফুল না ফোটায়
তমাল তলে ভাঙ্গা গোকুলে
কালোর আলো আর না দোলে

মোদের জীবন তুমিই শ্যামরায়
তুমি গেলে সব চলে যায়
(আজ) বেণুবনে গোবর্ধনে
কেউ না তাকায় আঁখি মেলে'

Vrndávaner máńik kánu
Kotháy gele moder phele
Nanda pitá má jashodá
Dhenu veńu giye bhule

Jamuná áj ekelá dháy
Kadam taru phul ná phot́áy
Tamál tale bháuṋgá gokule
Kálor álo ár ná dole

Moder jiivan tumi-i shyámaráy
Tumi gele sab cale jáy
(Áj) Veńuvane govardhane
Keu ná tákáy áṋkhi mele

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ৩৫৬১ বৃন্দাবনের মাণিক কানু এইখানে শুণুন
পূর্বসূরী
গান ৩৫৬০ এই আলোকোজ্জ্বল প্রভাতে
প্রভাত সঙ্গীত
১৯৮৬
সঙ্গে: গান ৩৫৬১ বৃন্দাবনের মাণিক কানু


উত্তরসূরী
গান ৩৫৬২ তুকে ভাল্বো হামি নয়ন ভরে