গান ০২৫১ আজি মোর আঁখিতে বান

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:৪৫, ১১ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"আজি মোর আঁখিতে বান" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৫১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২ ফেব্রুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আজি মোর আঁখিতে বান
কেমন পরাণ
(তুমি) দেখিয়া দেখো না

চলেছি তোমারই পানে
তোমারই গানে
(তুমি) ভাবিয়া ভাবো না

যারা তোমায় ভালোবাসে
তোমারই লাগি কাঁদে হাসে
তাহাদের প্রাণের কথা
মর্মব্যথা
(তুমি) শুণিয়া শোণো না

তথাপি আমি চলিবো
পথেতে তব
জানিয়া রেখো
(আমি) কিছুতে ছাড়িবো না

Áji mor áṋkhite ván
Kemana paráń
(Tumi) Dekhiyá dekho ná

Calechi tomári páne
Tomári gáne
(Tumi) Bháviyá bhávo ná

Járá tomáy bhálobáse
Tomári lági káṋde háse
Táháder práńera kathá
Marmavyathá
(Tumi) Shuńiyá shońo ná

Tathápi ámi calibo
Pathete tava
Jániyá rekho
(Ámi) Kichute cháŕibo ná

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৫১ আজি মোর আঁখিতে বান এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৫০ কেন ধরায় এসেছি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৫১ আজি মোর আঁখিতে বান


উত্তরসূরী
গান ০২৫২ কে গো গেয়ে যায় সুরের মায়ায়