গান ০২৪১ তুমি আমার কত আপন

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৪:১৩, ১১ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তুমি আমার কত আপন" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৪১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩০ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তুমি আমার কত আপন
আগে বুঝিনি
ছিলে আমার কাছে কাছে
কেন ডাকিনি

ছিলে আমার সকল কাজে
ছন্দে গানে সুরের মাঝে
সে বীণার তার আজও বাজে
তখন শুণিনি

ওগো আমার চলার পথে
গভীর আঁধারে
জেগেছিলো সেই স্মৃতিটি
মনে বারে বারে
অভিমানে গেলে সরে
আমায় ফেলে অনেক দূরে
কেন তখন পায়ে ধরে
হিয়ায় রাখিনি
সকল দ্বিধা সরিয়ে দিয়ে
ধ্যানে ধরিনি

Tumi ámár kata ápan
Áge bujhini
Chile ámár káche káche
Kena d́ákini

Chile ámár sakal káje
Chande gáne surer májhe
Se viińár tár ájo báje
Takhan shuńini

Ogo ámár calár pathe
Gabhiir áṋdháre
Jegechilo sei smrtit́i
Mane báre báre
Abhimáne gele sare
Ámáy phele anek dúre
Kena takhan páye dhare
Hiyáy rákhini
Sakal dvidhá sariye diye
Dhyáne dharini

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং


পূর্বসূরী
গান ০২৪০ তোমার আলোতে ঝলমল করি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৪১ তুমি আমার কত আপন


উত্তরসূরী
গান ০২৪২ যাদের মোহেতে তোমারে ভুলেছি