গান ০২২৯ কৃষ্ণ দরশনে ব্যাকুল পরাণে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:৪২, ১১ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"কৃষ্ণ দরশনে ব্যাকুল পরাণে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২২৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৫ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ব্রজবাসী
কৃষ্ণ দরশনে ব্যাকুল পরাণে
এসেছি বহু ক্লেশে বহু আশে
আবীর-কুমকুমে সাজাতে যতনে
খাওয়াতে ক্ষীর-ননী পরিতোষে

কৃষ্ণ
নানাবিধ কাজে ব্যস্ত রয়েছি যে
সময় নাহি নিতে আবীর-কুমকুমে
মন্ত্রী বলে দাও ওদের বোঝাও
ওরা যেন ফিরে যায় ব্রজভূমে

ব্রজবাসী
দহিলে দহিলে মোদের দহিলে
ছাই ঢেলে দিলে সব আশা-মাঝে

আঁখিজলে বয়ে কুলহারা হয়ে
চলেছি গোকুলে লাগিতে তব কাজে

Vrajavásii
Krśńa darashane vyákula paráńe
Esechi bahu kleshe bahu áshe
Ábiira kumkume sájáte jatane
Kháoyáte kśiir nanii paritośe

Krśńa
Nánávidha káje vyasta rayechi je
Samay náhi nite ábiira kumkume
Mantrii bale dáo odera bojháo
Orá jena phire jáy vrajabhúme

Vrajavásii
Dahile dahile modera dahile
Chái d́hele dile sab áshá májhe

Áṋkhijale baye kúlahárá haye
Calechi gokule lágite tava káje

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • Listen to the song গান ০২২৯ কৃষ্ণ দরশনে ব্যাকুল পরাণে sung by অজানা শিল্পী on Sarkarverse


পূর্বসূরী
গান ০২২৮ কংসদমনে শিষ্টপালনে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২২৯ কৃষ্ণ দরশনে ব্যাকুল পরাণে


উত্তরসূরী
গান ০২৩০ নারদ শোণো কথা আমার এই ব্যথা