গান ০২১৬ তুমি এসেছিলে ধরা দিয়েছিলে

"তুমি এসেছিলে ধরা দিয়েছিলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২১৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৯ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ

তুমি এসেছিলে ধরা দিয়েছিলে
সে কথা ভুলিতে পারিবো না (আমি)
মধুর চাহনি
মধুর চাহনি মধুর লাবণি
মধুর ছন্দে আনাগোনা

রূপের সাগরে
রূপের সাগরে ডুব দিয়ে আমি
অরূপ রতন পেয়েছিনু
কাঙাল হৃদয়ে
কাঙাল হৃদয়ে স্মরণে মাননে
রাজার শিরোপা পরেছিনু
তোমার নামেতে
তোমার নামেতে গাইতে গাইতে
স্পন্দিত হয় সে ভাবনা

আজ ধ্যান-ধারণায়
ধ্যান-ধারণায় দিবসে নিশায়
সার্থক মম আরাধনা

Tumi esechile dhará diyechile
Se kathá bhulite páribo ná (ámi)
Madhura cáhani
Madhura cáhani madhura lávańi
Madhura chande ánágoná

Rúpera ságare
Rúpera ságare d́ub diye ámi
Arúpa ratan peyechinu
Káuṋál hrdaye
Káuṋál hrdaye smarańe mánane
Rájár shiropá parechinu
Tomár námete
Tomár námete gáite gáite
Spandita hay se bhávaná

Áj dhyán dhárańáy
Dhyán dhárańáy divase nisháy
Sárthak mama árádhaná

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।

গানের রেকর্ডিং

  • Listen to the song গান ০২১৬ তুমি এসেছিলে ধরা দিয়েছিলে sung by অজানা শিল্পী on Sarkarverse


পূর্বসূরী
গান ০২১৫ তব আসা পথে কাণ পেতে পেতে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২১৬ তুমি এসেছিলে ধরা দিয়েছিলে


উত্তরসূরী
গান ০২১৭ তোমারে চেয়েছি পরাণ দিয়েছি