গান ০২১৩ এসো এসো বন্ধু এসো

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের কথা: বাংলা)

"এসো এসো বন্ধু এসো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২১৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৯ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এসো এসো বন্ধু এসো
জীবনের প্রতি নিঃশ্বাসে
বসো বসো কাছে বসো
মনকে ভরে সুবাসে

তুমি ছাড়া আর কে আছে
আমার মনের কথা শোণাতে
আর কেহ নাই যাহাকে শোণাই
গোপন কথা নিভৃতে
গাও গাও বন্ধু গাও
আশায় ভরিতে বাতাসে

নাও নাও খুশিমনে নাও
সব কিছু মোর হেসে হেসে

Eso eso bandhu eso
Jiivanera prati nihshváse
Baso baso káche baso
Manke bhare suváse

Tumi cháŕá ár ke áche
Ámár manera kathá shonáte
Ár keha nái jáháke shonái
Gopana kathá nibhrite
Gáo gáo bandhu gáo
Ásháy bharite vátáse

Náo náo khushimane náo
Sab kichu mor hese hese

 
বন্ধু তুমি এসো এসো
আমার জীবনের প্রতিটি নিঃশ্বাসে এসো।
তুমি কাছে এসো, বসো বসো,
আমার মনকে সুবাসে ভরে দাও।

তোমাকে ছাড়া আর কে-ই বা আছে,
যার কাছে আমি মনের কথা শোণাতে পারি?
গোপনে, নিভৃতে আমার গোপন কথা
শোণানোর মতো আর কেউ নেই।
হে বন্ধু, তুমি গাও গাও,
তোমার গানে বাতাসে আশা ভরে দাও।

তুমি খুশি মনে নাও, হেসে হেসে
আমার সবকিছু তুমি গ্রহণ করো।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • Listen to the song গান ০২১৩ এসো এসো বন্ধু এসো sung by Acarya Priyashivananda Avadhuta and chorus on Sarkarverse


পূর্বসূরী
গান ০২১২ নীরব রাতে তোমারই সাথে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২১৩ এসো এসো বন্ধু এসো


উত্তরসূরী
গান ০২১৪ আঁখিতে ছিল জল মমতা ছলছল