গান ০১৮০ সুপ্ত হৃদয় জাগিয়া উঠেছে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৪৮, ৩০ জুলাই ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের কথা: বাংলা)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"সুপ্ত হৃদয় জাগিয়া উঠেছে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৮০ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৯ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুকর্ণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

সুপ্ত হৃদয় জাগিয়া উঠেছে
এগিয়ে চলেছে তব পানে
সব বন্ধন সব শৃঙ্খল
ছিঁড়ে' সে চলেছে গানে গানে

কোন মোহডোর বাঁধিতে নারিবে
কোন জড়তা না জড়াতে পারিবে
সব মোহডোর সকল জড়তা
ছিঁড়ে' ভেঙ্গে' যায তব পানে

প্রাণেতে প্রবল বারণের পরে
লূতাতন্তুরা কত বল ধরে
অবহেলে তা'রে অস্বীকার করে'
চলে সে বিরাটের টানে

Supta hrday jágiyá ut́heche
Egiye caleche tava páne
Sab bandhan sab shrṋkhal
Chiṋŕe se caleche gáne gáne

Kona mohad́or báṋdhite náribe
Kona jaŕatá ná jaŕáte páribe
Sab mohad́or sakal jaŕatá
Chiṋŕe bheuṋge jáy tava páne

Práńete prabal bárańer pare
Lútátanturá kata bal dhare
Avahele táre asviikár kare
Cale se virát́er t́áne

আমার সুপ্ত হৃদয় জেগে উঠেছে
তোমার দিকে এগিয়ে চলেছে।
সে গান গাইতে গাইতে সব বন্ধন,
সব শৃঙ্খল ছিঁড়ে ফেলে এগিয়ে যাচ্ছে।

কোনো মোহডোর তাকে আর বাঁধতে পারবে না,
কোনো জড়তা তাকে জড়াতে পারবে না।
সব মোহডোর আর সকল জড়তাকে
ছিঁড়ে-ভেঙে সে তোমার দিকেই ধাবিত হচ্ছে।

প্রাণে প্রবল বারণ থাকা সত্ত্বেও,
মাকড়সার জালের মতো দুর্বল লূতাতন্তুরা তাকে ধরে রাখতে পারছে না।
সে অবহেলায় সেগুলোকে অস্বীকার করে'
এক বিরাটের টানে এগিয়ে চলছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৮০ সুপ্ত হৃদয় জাগিয়া উঠেছে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৭৯ ধরা দিলে তুমি প্রভু
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৮০ সুপ্ত হৃদয় জাগিয়া উঠেছে


উত্তরসূরী
গান ০১৮১ তুমি নিকট হইতে আরো নিকটেতে