গান ০১৭৭ তব পথ চেয়ে আছি

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১০:১৫, ৩০ জুলাই ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের কথা: বাংলা)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তব পথ চেয়ে আছি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৭৭ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৮ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুকর্ণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তব পথ চেয়ে' আছি
জানো না কি তুমি
কত দিন চলে' গেছে
কত নিশি হারায়েছে
তবু জেগে' বসে' আছি
বসে' আছি আমি

এ কী লীলাখেলা তব
নিতি নিতি নব নব
ভেবেছো কি ছেড়ে দোব
লীলাখেলার ভয়ে দমি'

মোর লাগি' সুমুখেতে
আসিতে হইবে নামি'

Tava patha ceye áchi
Jáno ná ki tumi
Kata din cale geche
Kata nishi háráyeche
Tabu jege base áchi
Base áchi ámi

E kii liilákhelá tava
Niti niti nava nava
Bhevecho ki cheŕe dobo
Liilákhelár bhaye dami

Mor lági sumukhete
Ásite haibe námi

তোমার পথ চেয়ে' আছি;
জানো না কি তুমি?
কত দিন চলে' গেছে;
কত নিশি (রাত) হারায়েছে।
তবু জেগে' বসে' আছি;
বসে' আছি আমি।

এ কী তোমার লীলাখেলা
প্রতিদিন নতুন নতুন (নিতি নিতি নব নব)।
ভেবেছো কি ছেড়ে দোব
লীলাখেলার ভয়ে দমি' (দমে গিয়ে)?

আমার লাগি' (জন্য) তোমাকে সুমুখেতে
আসিতে হইবে নামি' (নেমে আসতে হবে)।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৭৭ তব পথ চেয়ে আছি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৭৬ জীবনটা নয় থেমে থাকা ভাই
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৭৭ তব পথ চেয়ে' আছি


উত্তরসূরী
গান ০১৭৮ তোমারই দেওয়া মনে