গান ০১৫২ চম্পক বনে মধুর স্বপনে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:১৬, ৬ মে ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (বিষয়শ্রেণী:প্রভাত সঙ্গীত-এর গানসমূহ)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"চম্পক বনে মধুর স্বপনে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৫২ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৩ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

চম্পক-বনে মধুর স্বপনে
তাহাকে দেখেছি মায়ামুকুরে
শান্ত বাতাসে মদির সুবাসে
মুগ্ধ নয়নে সরিতা-তীরে

সেথা কুসুম-পরাগ
অলখে আসিয়া
অলখে ভাসিয়া যায়
সেথা মনের ময়ূর
নীলাকাশে চাহি'
কলাপ মেলিয়া দেয়

জ্যোৎস্না-নিশীথে
বিজন বীথিতে
ভালবাসা নাচে
তাকে ঘিরে' ঘিরে'
তাহাকে পেয়েছি মায়ামুকুরে

Campaka vane madhura svapane
Táháke dekhechi máyámukure
Shánta vátáse madira suváse
Mugdha nayane saritá tiire

Sethá kusuma parág
Alakhe ásiyá
Alakhe bhásiyá jáy
Sethá manera mayúra
Niilákáshe cáhi
Kaláp meliyá dey

Jyotsná nishiithe
Vijana viithite
Bhálabásá náce
Táke ghire ghire
Táháke peyechi máyámukure

চম্পক-বনে মধুর স্বপ্নে
আমি তাঁকে মায়ামুকুরে দেখেছি।
শান্ত বাতাসে মদির সুবাসে
মুগ্ধ নয়নে নদীর তীরে। আমি তাকে অবলোকন করেছি।

সেখানে ফুলের পরাগ
অলক্ষ্যে এসে'
অলক্ষ্যেই ভেসে' যায়।
সেখানে মনের ময়ূর
নীলাকাশের দিকে তাকিয়ে
তার পেখম মেলে দেয়।

জ্যোৎস্নাময় রাতে
নির্জন পথে
ভালবাসা যেন
তাকে ঘিরে ঘিরে নাচে।
মায়ামুকুরে তাঁকে পেয়েছি।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • Listen to the song গান ০১৫২ চম্পক বনে মধুর স্বপনে sung by জয়শ্রী গুপ্ত on Sarkarverse
  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৫২ চম্পক বনে মধুর স্বপনে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৫১ এসেছিলে তুমি প্রভু
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৫২ চম্পক বনে মধুর স্বপনে


উত্তরসূরী
গান ০১৫৩ আলোর পারেতে আলো তারপরে আরো আলো