গান ০১৬৫ পায়ে চলার পথের কথা

"পায়ে চলার পথের কথা" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৬৫ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৩ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুকর্ণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

পায়ে চলার পথের কথা
আরো আছে গো আরো আছে
তারই দিকে যায় যে চলে
আলোর পথে আলোর নাচে

সবার সাথে হাত মিলিয়ে'
যাই যে মোরা যাবো মোরা
হাতটি ধরে' তুলবো তাদের
পড়িয়া যায় যারা যারা
পায়ে চলার ছন্দগীতি
প্রাণের মাঝে মনের মাঝে

চাই যাহারে সে চায় মোরে
চলার পথের শেষে সে রাজে

Páye calár pathera kathá
Áro áche go áro áche
Tári dike jáy je cale
Álora pathe álor náce

Sabár sáthe hát miliye
Jái je morá jábo morá
Hatt́i dhare tulbo táder
Paŕiyá jáy járá járá
Páye calár chandagiiti
Práńera májhe manera májhe

Cái jáháre se cáy more
Calára pather sheśe se ráje

পথ চলার কথা
এখনও অনেক বাকি,
সকলে সেই পথের দিকেই
আলোর নাচে নেচে নেচে এগিয়ে চলেছে।

সবার সাথে হাতে হাত মিলিয়ে'
আমরা চলছি, আমরা এগিয়ে যাবো।
যারা পথে পড়ে' যায়,
তাদের হাত ধরে' আমরা তুলে' ধরবো।
পথ চলার ছন্দময় গান আমাদের প্রাণের মাঝে
আমাদের মনের গভীরে অনুরণিত হয়।

যাকে আমি চাই, সেও আমাকে চায়,
পথ চলার শেষে সে বিরাজ করে'।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৬৫ পায়ে চলার পথের কথা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৬৪ কে নিবি আয় আয় ছুটে আয়
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৬৫ পায়ে চলার পথের কথা


উত্তরসূরী
গান ০১৬৬ আলোকের ঢেউ আঁধার ভেদিয়া