গান ০১৫৮ তুমি সবার মনে আছো

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৩১, ২০ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (fix)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তুমি সবার মনে আছো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৫৮ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৭ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন। এই গানটি পাঁচটি বাধ্যতামূলক গানের মধ্যে দ্বিতীয় গান যা সকল আনন্দ মার্গীদের শিখতে হয়।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তুমি সবার মনে আছো
সবাই তোমার মনে আছে
দুঃখে সুখে না জেনে' তাই
সবাই তব কৃপা যাচে
এসো কাছে এসো আরও কাছে
সবাই তব কৃপা যাচে

তুমি সবার ব্যথার ব্যথী
নিত্যকালের তুমি সাথী
(তব) মোহন বাঁশী আর মধুর হাসি
বাঁধভাঙ্গা সুখ দেয় উপচে'

আঁধার সাগরপারে তুমিই আলো
সবার চেয়ে বাসো বেশি ভালো
স্বপনঘোরে আনমনে তাই
তোমার ছন্দে সবে নাচে

Tumi sabár mane ácho
Sabái tomár mane áche
Duhkhe sukhe ná jene tái
Sabái tava krpá jáce
Eso káche eso áro káche
Sabái tava krpá jáce

Tumi sabár vyathár vyathii
Nityakáler tumi sáthii
(Tava) Mohan báṋshii ár madhur hási
Báṋdhbháuṋgá sukh dey upce

Áṋdhár ságarpáre tumii álo
Sabár ceye báso beshi bhálo
Svapanghore ánmane tái
Tomár chande sabe náce

তুমি সবার মনে আছো
সবাই তোমার মনে আছে
দুঃখে সুখে না জেনে' তাই
সবাই তোমার কৃপা প্রার্থনা করে'।
কাছে এসো, আরো কাছে এসো
সবাই তোমার কৃপা প্রার্থনা করে'।

তুমি সবার ব্যথার সাথী
চিরকালের তুমিই সাথী।
তোমার মোহন বাঁশি আর মিষ্টি হাসি
বাঁধভাঙা সুখের বন্যা বইয়ে দেয়।

অন্ধকার সাগরের পারে তুমিই আলো,
তুমি সবার চেয়ে বেশি ভালোবাসো।
সকলে স্বপ্নাবিষ্টের আনমনে
তোমার ছন্দে নেচে' ওঠে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৫৮ তুমি সবার মনে আছো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৫৭ না চিনিয়াই যাহাকে ডেকেছি
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৫৮ তুমি সবার মনে আছো


উত্তরসূরী
গান ০১৫৯ তোমায় ভালবাসি, প্রভু আমি ভালবাসি