গান ০১৫১ এসেছিলে তুমি প্রভু

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৮:২৭, ১১ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)

"এসেছিলে তুমি প্রভু" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ১৫১ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১২ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এসেছিলে তুমি প্রভু
অন্ধকারের পার হ'তে
তোমা' লাগি বসেছিনু
যুগে যুগে দিনে রাতে

কত তিথি গেছে ঝরে'
কত তারা খসে' পড়ে'
তবু আমি ছিনু জেগে'
চেয়ে' তব আসা-পথে

সব আশা আলোয় ভরে' (আমার)
এসেছিলে মধুরাতে

Esechile tumi prabhu
Andhakárer pár hate
Tomá lági basechinu
Juge juge dine ráte

Kata tithi geche jhare
Kata tárá khase' paŕe'
Tabu ámi chinu jege
Ceye tava ásá pathe

Sab áshá áloy bhare (ámár)
Esechile madhuráte

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৫১ এসেছিলে তুমি প্রভু এইখানে শুণুন
পূর্বসূরী
গান ১৫০ বল দাও মোরে বল দাও
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ১৫১ এসেছিলে তুমি প্রভু


উত্তরসূরী
গান ১৫২ চম্পক বনে মধুর স্বপনে