গান ০১৩২ জন্মতিথিতে নূতনের স্রোতে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৫৪, ৮ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গান)

"জন্মতিথিতে নূতনের স্রোতে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৩২ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২০ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

জন্মতিথিতে নূতনের স্রোতে
নূতনের আলো যেন পাই
ছন্দোময়ের ছান্দসিকতা
নব ভাবে ভরে' নিতে চাই

যাহা দিবে তা দুহাত পেতে নোবো
যা শোণাবে তাহা মর্মে রাখিবো
তোমার জীবন তোমাকেই দোব
তব নামে যেন মেতে' যাই

কচি কিশলয় পত্র হয়েছে
রক্তিমা-শ্যামলিমায় ভরেছে
নব শক্তিতে নব সামর্থ্যে
সবার কাজে লাগিতে চাই

নিরাশার গান গাইবো না আর
জীবনকে কভু ভাবিবো না ভার
অযুত ছন্দে মধুরানন্দে
তব বাণী যেন বয়ে' যাই

Janmatithite nútaner srote
Nútaner álo jena pái
Chandomayer chándasikatá
Nava bháve bhare nite cái

Jáhá dibe tá duhát pete nobo
Já shońábe táhá marme rákhibo
Tomár jiivan tomákei dobo
Tava náme jena mete jái

Kaci kishalay patra hayeche
Raktimá shyámalimáy bhareche
Nava shaktite nava sámarthye
Sabár káje lágite cái

Niráshár gán gáibo ná ár
Jiivanke kabhu bhávibo ná bhár
Ajuta chande madhuránande
Tava váńii jena baye jái

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৩২ জন্মতিথিতে নূতনের স্রোতে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৩১ নব বর্ষ এলো আজি
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৩২ জন্মতিথিতে নূতনের স্রোতে


উত্তরসূরী
গান