গান ০০২১ তুমি আলোঝলমল পূর্ণিমাদীপ

Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৪৩, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>")
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তুমি আলোঝলমল পূর্ণিমাদীপ" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০২১ সংখ্যক গান। এই গানটি প্রভাত রঞ্জন সরকার ২৬ সেপ্টেম্বর ১৯৮২ তারিখে দেওঘরে মধুমণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তুমি আলোঝলমল পূর্ণিমাদীপ
মেঘলা রাতে
দিক্‌ভ্রান্তের তুমি ধ্রুবতারা
একলা পথে
তুমি সকল ব্যথার 'পরে মধুর প্রলেপ
সবার কাছে

তোমারে চেয়েছি সকল কাজে
না-বলা ব্যথার মাঝে
আর্ত যেমন যাচে
তোমারে চেয়েছি
আছো দিনে আছো রাতে
আছো সুখে আছো দুঃখেতে
আছো সকল চলার পথে ক্লেশ ভুলাতে
সাথে সাথে

Tumi álojhalamal púrńimádiip
Meghlá ráte
Dikbhránter tumi dhruvatárá
Eklá pathe
Tumi sakal vyathár pare madhura pralep
Sabára káche

Tomáre ceyechi sakala káje
Ná balá vyathár májhe
Árta jeman jáce
Tomáre ceyechi
Ácho dine ácho ráte
Ácho sukhe ácho duhkhete
Ácho sakal calár pathe klesh bhuláte
Sáthe sáthe

তুমি মেঘলা রাতে আলোঝলমল পূর্ণিমার আলোর মতো
তুমি দিক্‌ভ্রান্তের একলা পথে ধ্রুবতারা
তুমি সবার সকল ব্যথার উপর মধুর প্রলেপ সম।

তোমাকে চেয়েছি সকল কাজে
না–বলা ব্যাথার মাঝে
আর্ত যেমন ভাবে যাচনা করে
তোমাকে সেইভাবে চেয়েছি।
তুমি দিনে আছো, রাতে আছো
সুখে আছো, দুঃখেতে আছো
তুমি সকল চলার পথে
ক্লেশ ভুলাতে সাথে সাথে আছো।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০২১ তুমি আলোঝলমল পূর্ণিমাদীপ এইখানে শুণুন
  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০২১ তুমি আলোঝলমল পূর্ণিমাদীপ এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০২০ দূর আকাশের তারা ওগো
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০২১ তুমি আলোঝলমল পূর্ণিমাদীপ


উত্তরসূরী
গান ০০২২ ওগো বন্ধু বলিতে পারো