বিষয়বস্তুতে চলুন

গান ৩৫৬৪ তোমারে চেয়েছি নামে রূপে রসে

Sarkarverse থেকে

"তোমারে চেয়েছি নামে রূপে রসে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ৩৫৬৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩১ মে ১৯৮৬ তারিখে ভারতের কলকাতার মধুকোরক ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমারে চেয়েছি নামে রূপে রসে
মননে গহনে নিরালায়
ভাবের ভাবনায় অরূপ দ্যোতনায়
সৃষ্টি-স্থিতি-লয়ে অজানায়

ওগো করুণাময় এ কী লীলা তব
ক্ষণেকে কত ভাঙ্গো কত গড়ো নব
কত কী যে আসে কত কী যে যায়
তোমার চরণ-প্রান্তের ধূলায়

অলখনিরঞ্জন তোমার নাম
অবাঙ্‌মনোগোচর তোমারে প্রণাম
তুমি আদি স্থিতি তুমিই পরিণাম
তুমি হাসো মনের মণিদোলায়

Tomáre ceyechi náme rúpe rase
Manane gahane niráláy
Bhávera bhávanáy arúpa dyotanáy
Srśt́i sthiti laye ájánáy

Ogo karuńámay e kii liilá tava
Kśaneke kata bháuṋgo kata gaŕo nava
Kata kii je áse kata kii je jáy
Tomár carań pránter dhúláy

Alakhaniraiṋjan tomár nám
Aváuṋmanogocar tomáre prańám
Tumi ádi sthiti tumii parińám
Tumi háso maner mańidoláy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ৩৫৬৪ তোমারে চেয়েছি নামে রূপে রসে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ৩৫৬৩ এই নবারুণে নব জীবনে
প্রভাত সঙ্গীত
১৯৮৬
সঙ্গে: গান ৩৫৬৪ তোমারে চেয়েছি নামে রূপে রসে


উত্তরসূরী
গান ৩৫৬৫ ব্রজের গোপাল চলে যায়