বিষয়বস্তুতে চলুন

গান ৩১০৩ আমার কানু যায়

Sarkarverse থেকে

"আমার কানু যায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ৩১০৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১ সেপ্টেম্বর ১৯৮৫ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আমার কানু যায়
যায় যায় যায়
বৃন্দাবনের বনে বনে
ভাসিয়ে দিয়ে আঁখির বানে
শূরসেনের রাজা হতে
মথুরাতে ধায়

তোমায় কানু ভুলবো নাকো
যত দূরেই তুমি থাকো
আমার মনের বেদী থেকে
কে তোমাকে সরায়

আবার তুমি ব্রজে এসো
বাঁশীর তানে মধুর হেসো
বনহরিণী মনময়ূরী
তোমার চরণ চায়

Ámár kánu jáy
Jáy jáy jáy
Vrndávaner vane vane
Bhásiye diye áṋkhir váne
Shúrasener rájá hate
Mathuráte dháy

Tomáy kánu bhulbo náko
Jata dúrei tumi tháko
Ámár maner vedii theke
Ke tomáke saráy

Ábár tumi vraje eso
Báṋshiir táne madhur heso
Van-harińii man-mayúrii
Tomár carań cáy

আমার কানু (কৃষ্ণ) চলে যাচ্ছে,
যাচ্ছে যাচ্ছে যাচ্ছে।
সে বৃন্দাবনের বনে বনে
তার চোখের জলের বান ভাসিয়ে দিয়ে
শূরসেনের রাজা হওয়ার জন্য
মথুরাতে ছুটে চলেছে।

হে কানু আমরা তোমাকে ভুলবো না
তুমি যত দূরেই থাকো।
আমার মনের বেদী থেকে
তোমাকে কে সরাতে পারে?

তুমি আবার ব্রজে এসো,
তোমার বাঁশির সুরে মধুর হেসে ওঠো।
বনহরিণীর মতো আমাদের মনময়ূরী
তোমার চরণ দর্শন করতে চায়।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ৩১০৩ আমার কানু যায় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ৩১০২ অমন করিয়া ডেকে চলো
প্রভাত সঙ্গীত
১৯৮৫
সঙ্গে: গান ৩১০৩ আমার কানু যায়


উত্তরসূরী
গান ৩১০৪ আলোকের আনন্দ তুমি