বিষয়বস্তুতে চলুন

গান ০৪৭২ তুমি আমারে চাও না ইহা জানি

Sarkarverse থেকে

"তুমি আমারে চাও না ইহা জানি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪৭২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩ মে ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[১] গদ্যরূপ[২]

(তুমি) আমারে চাও না ইহা জানি
(তবু) তোমা লাগি পল গুণি আমি
পাতা আছে আসনখানি
যদি ভুল করে এসে যাও তুমি

মনোডোরে গাঁথা আছে মালা
চুয়া চন্দনে মধু ঢালা
অর্ঘ্যে সাজানো আছে থালা
জেগে আছি দিবস যামী

তোমার গুণের কথা সতত স্মরি গো
তোমার গৌরবে গর্বিত আমি গো
তোমার চরণ তলে সব কিছু দোব বলে
আসিয়াছি পথ পাশে নামি

(Tumi) Ámáre cáo ná ihá jáni
(Tabu) Tomá lági pal guńi ámi
Pátá áche ásanakháni
Jadi bhul kare ese jáo tumi

Manod́ore gáṋthá áche málá
Cuyá candane madhu d́hálá
Arghye sájáno áche thálá
Jege áchi divasa jámii

Tomár guńer kathá satata smari go
Tomár gaorave garvita ámi go
Tomár carań tale sab kichu doba bale
Ásiyáchi patha páshe námi

তুমি যে আমাকে চাও না, তা আমি জানি।
তবুও তোমার জন্য প্রতিটি মুহূর্ত গুনে যাই।
তোমার জন্য আসন পাতা আছে,
যদি ভুল করেও তুমি এসে পড়ো।

মনের সুতোয় মালা গাঁথা আছে,
চুঁইয়ে পড়া চন্দনের মধুর সুবাসে তা ভরা।
অর্ঘ্য সাজিয়ে থালা রাখা আছে,
দিনরাত জেগে তোমার অপেক্ষায় আছি।

আমি সব সময় তোমার গুণের কথা স্মরণ করি,
তোমার গৌরবে আমিও গর্বিত হই।
তোমার চরণতলে সবকিছু সমর্পণ করব বলে
তোমার পথের পাশে এসে মাথা নত করেছি।

তথ্যসূত্র

  1. ↑ প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. ↑ গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪৭২ তুমি আমারে চাও না ইহা জানি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪৭১ পূর্ণিমা রাতে নীরবে নিভৃতে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪৭২ তুমি আমারে চাও না ইহা জানি


উত্তরসূরী
গান ০৪৭৩ মোর ফুলের বনেতে তুমি এসেছো