বিষয়বস্তুতে চলুন

গান ০৩৯১ চোখের জলে ভিজিয়া গিয়াছে

Sarkarverse থেকে

"চোখের জলে ভিজিয়া গিয়াছে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৯১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুকোরক ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

চোখের জলে ভিজিয়া গিয়াছে 
মালাখানি যা ছিলো গাঁথা
সূর্য ডুবেছে সন্ধ্যা নেবেছে 
মনে হারিয়েছে মনেরই কথা

আসিবে বলিয়া গিয়াছে চলিয়া
কত যুগ চলে গেছে ফেরেনি বঁধুয়া
তন্দ্রা এসেছে রাত্রি নেমেছে
সে কি বুঝিলো না আমার ব্যথা

যারা আসে তারা আসে যাবার লাগিয়া
যারা যায় চলে যায় আসিবে বলিয়া
লুকায়ে বঁধুয়া সব খানে সব কালে
সকল কথাতে তার কাণ আছে পাতা

Cokhera jale bhijiyá giyáche
Málákháni já chilo gáṋthá
Súrja d́ubeche sandhyá nebeche
Mane háriyeche maneri kathá

Ásibe baliyá giyáche caliyá
Kata jug cale geche phereni baṋdhuyá
Tandrá eseche rátri nemeche
Se ki bujhilo ná ámára vyathá

Járá áse tárá áse jábára lágiyá
Járá jáy cale jáy ásibe baliyá
Lukáye baṋdhuyá sab kháne sab kále
Sakal katháte tár kán áche pátá

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৯১ চোখের জলে ভিজিয়া গিয়াছে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৯০ প্রভু তোমার কৃপার কণা হলেই হবে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৯১ চোখের জলে ভিজিয়া গিয়াছে


উত্তরসূরী
গান ০৩৯২ মনের ময়ূর মেলেছে যে পাখা