বিষয়বস্তুতে চলুন

গান ০৩৯০ প্রভু তোমার কৃপার কণা হলেই হবে

Sarkarverse থেকে

"প্রভু তোমার কৃপার কণা হলেই হবে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৯০ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(প্রভু তোমার) কৃপার কণা হলেই হবে
মনোরাজ মনের ধুলো মুছিয়ে দেবে

রূপের ঝিলিক ঠিকরে পড়ে
তোমার কৃপায় ধরার পরে
উজানে বয় স্রোতধারা
প্রাণ মাতানো ঝঙ্কারে
মনোরাজ মনের আবিলতা যাবে

সুধার ধারা উছলে পড়ে
তোমার কৃপায় ধরার পরে
আত্মহারা সৃষ্টিধারা
অজানারে প্রাণে ধরে
মনোরাজ মনের কালিমা না রবে

(Prabhu tomár) krpár kańá halei habe
Manoráj maner dhulo muchiye debe

Rúper jhilik t́hikare paŕe
Tomár krpáy dharár pare
Ujáne bay srotadhárá
Práń mátáno jhauṋkáre
Manoráj maner ávilatá jábe

Sudhár dhárá uchale paŕe
Tomár krpáy dharár pare
Átmahárá srśt́idhárá
Ajánáre práńe dhare
Manoráj maner kálimá ná rabe

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৯০ প্রভু তোমার কৃপার কণা হলেই হবে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৮৯ ফুলের বনেতে ভ্রমরা এসেছে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৯০ প্রভু তোমার কৃপার কণা হলেই হবে


উত্তরসূরী
গান ০৩৯১ চোখের জলে ভিজিয়া গিয়াছে