বিষয়বস্তুতে চলুন

গান ০৩৮৯ ফুলের বনেতে ভ্রমরা এসেছে

Sarkarverse থেকে

"ফুলের বনেতে ভ্রমরা এসেছে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৮৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩০ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ফুলের বনেতে ভ্রমরা এসেছে
গুনগুনিয়ে কী কথা কয়েছে
সে যে চাহে শুধু ফুলের সব মধু
বাকি যাহা কিছু ফেলে রেখেছে

যাহা ছিলো ঢাকা কুঁড়ির গহনে
অতি সযতনে অতি গোপনে
নিমেষে সেই মধু নিয়েছে নিঃশেষে
নিয়ে নেবার কথা জানিয়ে দিয়েছে

সুবাস ছিলো মাখা রেণুতে রেণুতে
মধু নিতে গিয়ে সুবাস গেছে সাথে
ফুলের সব রেণু মেখেছে গায়েতে
মেখে নেবার কথা কাণে শুণিয়েছে

Phulera vanete bhramará eseche
Gunguniye kii kathá kayeche
Se je cáhe shudhu phulera sab madhu
Báki jáhá kichu phele rekheche

Jáhá chilo d́háká kuṋŕira gahane
Ati sajatane ati gopane
Nimeśe sei madhu niyeche nihsheśe
Niye nevár kathá jániye diyeche

Suvás chilo mákhá reńute reńute
Madhu nite giye suvás geche sáthe
Phuler sab reńu mekheche gáyete
Mekhe nevár kathá káńe shuniyeche

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৮৯ ফুলের বনেতে ভ্রমরা এসেছে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৮৮ আলোকেরই বান নাবিয়ে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৮৯ ফুলের বনেতে ভ্রমরা এসেছে


উত্তরসূরী
গান ০৩৯০ প্রভু তোমার কৃপার কণা হলেই হবে