বিষয়বস্তুতে চলুন

গান ০৩৬৮ ডালা উজাড় করে ফেলো ফেলো

Sarkarverse থেকে

"ডালা উজাড় করে ফেলো ফেলো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৬৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২২ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ডালা উজাড় করে ফেলো ফেলো
আজিকার এই মধুর তিথিতে
থালা উজাড় করে ঢালো ঢালো
সবাকার এই মিলন বীথিতে

কান্নার গান গেও নাকো আর
পাশরিয়া যাও সব ক্লেশভার
চকিত হরিণী প্রেক্ষণা ওগো
ত্রাসেতে চকিত হয়ো নাকো আর
হিয়া উজাড় হয়ে গেলো গেলো
মোহনের এই মদির ভাবেতে

নব নব সুরে গেয়ে যাও গান
নতুন রাগেতে ভরে তোলো প্রাণ
সুধা উজাড় করে নিলো নিলো
মনচোর এই নীরব নিশীথে

D́álá ujáŕ kare phelo phelo
Ájikár ei madhura tithite
Thálá ujáŕ kare d́hálo d́hálo
Sabákár ei milana viithite

Kánnár gán geo náko ár
Páshariyá jáo sab kleshbhár
Cakita harińii prekśańá ogo
Trásete cakita hayo náko ár
Hiyá ujáŕ haye gelo gelo
Mohaner ei madira bhávete

Nava nava sure geye jáo gán
Natun rágete bhare tolo práń
Sudhá ujár kare nilo nilo
Manacor ei niirava nishiithe

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৬৮ ডালা উজাড় করে ফেলো ফেলো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৬৭ শরৎ সাঁঝেতে তুমি এলে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৬৮ ডালা উজাড় করে ফেলো ফেলো


উত্তরসূরী
গান ০৩৬৯ এলো যে আঁখিতে বান ও পাষাণ