বিষয়বস্তুতে চলুন

গান ০৩৫৪ প্রভু তোমার লীলার ছলে

Sarkarverse থেকে

"প্রভু তোমার লীলার ছলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৫৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৮ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

প্রভু তোমার লীলার ছলে
কেন রাখো মোরে ভুলিয়ে
লীলা তোমার ঢের দেখেছি
এবার চাহি লীলাময়ে

তোমার রাতুল চরণতলে
লুটিয়ে পড়ি মন যে বলে
মোরে তোমার যন্ত্র করে
কাজে লাগাও সব সময়ে

দিন আসে আর দিন চলে যায়
জীবন কাজে নাহি লাগে হায়
আহার বিহার বৃথা নিদ্রায় 
কাল কেটে যায় অগোচরে

Prabhu tomár liilár chale
Kena rákho more bhuliye
Liilá tomár d́her dekhechi
Ebár cáhi liilámaye

Tomár rátul carańtale
Lut́iye paŕi man je bale
More tomár jantra kare
Káje lágáo sab samaye

Din áse ár din cale jáy
Jiivan káje náhi láge háy
Áhár vihár vrthá nidráy
Kál ket́e jáy agocare

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৫৪ প্রভু তোমার লীলার ছলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৫৩ নূতন প্রভাতে তুমি এলে এলে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৫৪ প্রভু তোমার লীলার ছলে


উত্তরসূরী
গান ০৩৫৫ ওগো আমার আদরের মাটি