বিষয়বস্তুতে চলুন

গান ০৩৪৭ আঁধার নিশায় দীপশিখা তুমি

Sarkarverse থেকে

"আঁধার নিশায় দীপশিখা তুমি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৪৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৭ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আঁধার নিশায় দীপশিখা তুমি
হারানো পথের নিশানা
তুমি আছো তাই সবাই আছে গো
তুমি ছাড়া কিছু থাকে না

সবার হৃদয়ে তুমি রাজাধিরাজ
তোমার সকাশে নাহি ভয় লাজ
কোন সঙ্কোচ কোন সন্তাপ
কোন সংশয় থাকে না

হৃদয়ে উদ্বেল করে দাও
তোমারই ভাবেতে মিলাইয়া দাও
তোমারই নামেতে তোমারই গানেতে
সার্থক করো আমারও সাধনা

Áṋdhára nisháy diipashikhá tumi
Háráno pather nisháná
Tumi ácho tái sabái áche go
Tumi cháŕá kichu tháke ná

Sabár hrdaye tumi rájádhiráj
Tomára sakáshe náhi bhay láj
Kona saiṋkoc kona santáp
Kona saḿshay tháke ná

Hrdaye udvel kare dáo
Tomári bhávete miláiyá dáo
Tomári námete tomári gánete
Sárthak karo ámáro sádhaná

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৪৭ আঁধার নিশায় দীপশিখা তুমি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৪৬ প্রভু তুমি এলেই যখন
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৪৭ আঁধার নিশায় দীপশিখা তুমি


উত্তরসূরী
গান ০৩৪৮ কেউ তোমার লাগিয়া জাগে দিবা রাতি