বিষয়বস্তুতে চলুন

গান ০৩৩৬ তোমারই হাসিতে তোমারই বাঁশীতে

Sarkarverse থেকে

"তোমারই হাসিতে তোমারই বাঁশীতে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৩৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৪ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমারই হাসিতে তোমারই বাঁশীতে 
ভুবন ভরিয়া রেখেছো
তোমারই আলোতে দীপশলাকাতে 
প্রদীপ জ্বালাতে বলেছো

নিকটে বা দূরে যা কিছু দেখে থাকি 
তুমি ছাড়া আর কিছু নাহি দেখি
নিকটে বা দূরে যা কিছু ভেবে থাকি 
সব ভাবনায় তোমারই মাখামাখি
তোমারই চন্দনে নন্দনবনে 
মাধুরী ছড়ায়ে দিয়েছো

রূপের দেউলে অরূপ সাধনাতে 
শোণাও তব ধ্বনি দিবস নিশীথে
আঁধার নাশিয়া মর্মে পশিয়া 
বাঁধন সরায়ে নিয়েছো

Tomári hásite tomári báṋshiite
Bhuvana bhariyá rekhecho
Tomári álote diipashalákáte
Pradiipa jváláte balecho

Nikat́e vá dúre já kichu dekhe tháki
Tumi cháŕá ár kichu náhi dekhi
Nikat́e vá dúre já kichu bheve tháki
Sab bhávanáy tomári mákhámákhi
Tomári candane nandanavane
Mádhurii chaŕáye diyecho

Rúpera deule arúpa sádhanáte
Shońáo tava dhvani divasa nishiithe
Áṋdhára náshiyá marme pashiyá
Báṋdhana saráye niyecho

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৩৬ তোমারই হাসিতে তোমারই বাঁশীতে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৩৫ তুমি কোন দেশেতে যাও রে বন্ধু
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৩৬ তোমারই হাসিতে তোমারই বাঁশীতে


উত্তরসূরী
গান ০৩৩৭ আলোকের পথ ছাড়িবো না আমি