বিষয়বস্তুতে চলুন

গান ০৩২২ তুমি এসেছিলে বরষার রাতে

Sarkarverse থেকে

"তুমি এসেছিলে বরষার রাতে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩২২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১০ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তুমি এসেছিলে বরষার রাতে
কেতকীগন্ধে  মাতাতে
মসীমাখা সেই কৃষ্ণতিথিতে 
আলোকের সুধা ঢালিতে

(তখন) নীপমঞ্জরি অশনিনিপাতে 
ঘনঘন শিহরিতেছিলো
বেণুকাকুঞ্জ ঝঞ্ঝার রাতে 
আঘাতের ধ্বনি দিতেছিলো
জলভরা মেঘ ভেসে চলেছিলো
বিষাদে কাঁদিতে কাঁদিতে

স্মিতা দুহিতারা ঘরের কোণেতে
কবরীর বেণী বাঁধিতে বাঁধিতে
যূথি মালতী মালাতে সাজাতে
শিখিতেছিলো যে নাচিতে

তোমার কেতকীসুরভি এখনো
গাঁথা আছে মোর হিয়াতে

Tumi esechile varaśár ráte
Ketakiigandhe mátáte
Masiimákhá sei krśńatithite
Áloker sudhá d́hálite

(Takhan) Niipamaiṋjari ashaninipáte
Ghanaghana shiharitechilo
Veńukákuiṋja jhaiṋjhár ráte
Ágháter dhvani ditechilo
Jalbhará megh bhese calechilo
Viśáde káṋdite káṋdite

Smitá duhitárá gharer końete
Kabariir veńii báṋdhite báṋdhite
Juthi málatii máláte sájáte
Shikhitechilo je nácite

Tomár ketakiisurabhi ekhano
Gáṋthá áche mor hiyáte

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩২২ তুমি এসেছিলে বরষার রাতে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩২১ সবার মাঝে হারিয়ে গেছো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩২২ তুমি এসেছিলে বরষার রাতে


উত্তরসূরী
গান ০৩২৩ ভালবাসিয়াছি তোমারে