বিষয়বস্তুতে চলুন

গান ০৩১৪ তোমার পরশ ছড়ায়ে রেখেছো

Sarkarverse থেকে

"তোমার পরশ ছড়ায়ে রেখেছো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩১৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৬ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমার পরশ ছড়ায়ে রেখেছো
ভূলোকে দ্যুলোকে গোলোকে
সত্তার প্রতি পলকে
তোমার হরষ ভরিয়া দিযেছো 
উদ্ভাসিত আলোকে

মাধুরী তোমার নাহি মানে মানা
জড় ও চেতন জানা না জানা
সবেতে পশিয়া সবেতে মিশিয়া
সবেতে জাগায়ে চেতনা
মাধুরী তোমার নাহি মানে মানা
তোমার প্রেষণা দ্যুলোকের দ্যুতি 
নামায়ে এনেছে ভূলোকে

হাসিতে তোমার চাঁদও য়ে হাসে 
সে হাসিতে জলে জোয়ার আসে
তোমার আলোতে ধরা উত্তাল
তালে স্পন্দিত আকাশ বাতাস
তোমার মমতা অলকার সুধা 
ঢালিয়া দিয়েছে ত্রিলোকে
ঝলকে ঝলকে ঝলকে

Tomár parash chaŕáye rekhecho
Bhúloke dyuloke goloke
Sattár prati palake
Tomár haraś bhariyá diyecho
Udbhásita áloke

Mádhurii tomár nahi máne máná
Jaŕ o cetan jáná ná jáná
Sabete pashiyá sabete mishiyá
Sabete jagáye cetaná
Mádhurii tomár nahi máne máná
Tomár preśańá dyuloker dyuti
Námáye eneche bhúloke

Hásite tomár cáṋdo je háse
Se hásite jale joyár áse
Tomár álote dhará uttál
Tále spandita ákásh vátás
Tomár mamatá alakár sudhá
D́háliya diyeche triloke
Jhalake jhalake jhalake

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩১৪ তোমার পরশ ছড়ায়ে রেখেছো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩১৩ আমার জীবনে আমার পরাণে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩১৪ তোমার পরশ ছড়ায়ে রেখেছো


উত্তরসূরী
গান ০৩১৫ কোন অলকার দোলা এসে লাগলো