বিষয়বস্তুতে চলুন

গান ০২৯১ অজান অতিথি জানিতে নারিনু

Sarkarverse থেকে

"অজানা অতিথি জানিতে নারিনু" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৯১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৪ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

অজানা অতিথি জানিতে নারিনু 
(তুমি) কেন এলে আর কেন গেলে
গন্ধমদির স্বপ্নের ঘোরে 
মমতামধুর লীলা ছলে

মোহন হাস্যে উদ্বেল করি 
মধুর লাস্যে সারা প্রাণ ভরি
উচাটন হিয়া তোমারে পাইয়া 
(সে যে) কোন্ অজানায় ভেসে চলে

তোমার লীলার শেষ নাহি জানি 
লীলাময় তুমি তাহাও তো মানি
লীলার সাগরে বহাইয়া দাও 
মোর তনু মন প্রতি পলে

Ajáná atithi jánite nárinu
(Tumi) Kena ele ár kena gele
Gandhamadir svapner ghore
Mamatámadhur liilá chale

Mohana hásye udvel kari
Madhura lásye sárá práń bhari
Ucát́ana hiyá tomáre páiyá
(Se je) Kon ajánáy bhese cale

Tomár liilár sheś náhi jáni
Liilámay tumi táháo to máni
Liilár ságare baháiyá dáo
Mor tanu man prati pale

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

অডিও ফাইলে, ৩য় স্তবকের ২য় লাইনের শেষ শব্দটি মানি-এর পরিবর্তে জানি গাওয়া হয়েছে, যা ভুল।

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৯১ অজান অতিথি জানিতে নারিনু এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৯০ তব চেতনায় সবাই জেগেছে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৯১ অজান অতিথি জানিতে নারিনু


উত্তরসূরী
গান ০২৯২ কাল রাত্রিতে ঝড় বয়ে গেছে