বিষয়বস্তুতে চলুন

গান ০২৭৭ শুধু তোমাকেই আমি ভালোবাসিয়াছি

Sarkarverse থেকে

"শুধু তোমাকেই আমি ভালোবাসিয়াছি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৭৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৯ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের রাঁচীর মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(শুধু) তোমাকেই আমি ভালবাসিয়াছি 
না জানিয়া যুগে যুগে
ছুটিয়া চলেছি তব প্রেষণায় 
উল্কার গতিবেগে

এগিয়ে চলেছি তন্দ্রাবিহীন 
গেছে কত রাত গেছে কত দিন
তবু যাত্রায় বিরতি ছিলো না 
আঁখি ছিলো সদা জেগে

(আজ) তোমাকেই আমি পেয়েছি গো কাছে 
নয়ন-ভুলানো মধুমাখা সাজে
(আজ) সকল যাতনা লীন হয়ে গেছে 
তোমারই রূপে রাগে

(Shudhu) Tomákei ámi bhálabásiyáchi
Ná jániyá juge juge
Chut́iyá calechi tava preśańáy
Ulkár gativege

Egiye calechi tandrávihiin
Geche kata rát geche kata din
Tabu játráy virati chilo ná
Áṋkhi chilo sadá jege

(Áj) Tomákei ámi peyechi go káche
Nayan bhuláno madhumákhá sáje
(Áj) Sakal játaná liin haye geche
Tomári rúpe ráge

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৭৭ শুধু তোমাকেই আমি ভালোবাসিয়াছি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৭৬ জ্যোতির ছটায় ভাসিয়ে দিলো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৭৭ শুধু তোমাকেই আমি ভালোবাসিয়াছি


উত্তরসূরী
গান ০২৭৮ তোমাকে সঁপেছি গো পরাণ