বিষয়বস্তুতে চলুন

গান ০২৭২ তুমি কত না লীলাই জানো

Sarkarverse থেকে

"তুমি কত না লীলাই জানো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৭২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৭ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের রাঁচীর মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তুমি কত না লীলাই জানো
বিশ্বভূবন চালিয়ে বেড়াও 
কোন মানা নাহি মানো

(তব) রথের চাকা এগিয়ে চলে 
দিগ্দিগন্তে নভোনীলে
সবার প্রাণে পরশ দিয়ে 
কোন বাধায় নাহি থামো

সবায় তুমি ভালোবাসো 
সবার লাগি কাঁদো হাসো
দুঃখের সময় দাও বরাভয় 
মিষ্টি হাসি সঙ্গে আনো

Tumi kata ná liilái jáno
Vishvabhúvan cáliye beŕáo
Kona máná náhi máno

(Tava) Rather cáká egiye cale
Digdigante nabhoniile
Sabár práńe parash diye
Kona bádháy náhi thámo

Sabáy tumi bhálobáso
Sabár lági káṋdo háso
Duhkher samay dáo varábhay
Miśt́i hási sauṋge áno

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৭২ তুমি কত না লীলাই জানো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৭১ তোমারই লীলা তুমি বোঝাও
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৭২ তুমি কত না লীলাই জান


উত্তরসূরী
গান ০২৭৩ আঁধার নিশীথে তুমি এসেছিলে