বিষয়বস্তুতে চলুন

গান ০২৬৯ তোমারই নামেতে তোমারই গানেতে

Sarkarverse থেকে

"তোমারই নামেতে তোমারই গানেতে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৬৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৬ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের রাঁচীর মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমারই নামেতে তোমারই গানেতে 
তোমাকে জীবন সঁপেছি
সকল ভাবের আধার তুমি গো 
তব ভাবনাই নিয়েছি

জলে স্থলে আর দ্যুলোকে ভূলোকে 
মধুরিমা-মাখা প্রভাত-আলোকে
সকল-কর্মে প্রাণের ধর্মে 
তোমাকেই সার জেনেছি

নীলোদধি-স্রোতে স্নিগ্ধ আকাশে 
গন্ধমদির মধুর বাতাসে
তোমার লীলায় তোমার খেলায় 
আমি অভিভূত হয়েছি

Tomári námete tomári gánete
Tomáke jiivan saṋpechi
Sakal bháver ádhár tumi go
Tava bhávanái niyechi

Jale sthale ár dyuloke bhúloke
Madhurimá mákhá prabháta áloke
Sakala karme práńera dharme
Tomákei sár jenechi

Niilodadhi srote snigdha ákáshe
Gandhamadir madhura vátáse
Tomár liiláy tomár kheláy
Ámi abhibhúta hayechi

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৬৯ তোমারই নামেতে তোমারই গানেতে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৬৮ বন্ধু তোমার কঠোরতায়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৬৯ তোমারই নামেতে তোমারই গানেতে


উত্তরসূরী
গান ০২৭০ তোমার কথা আমি