বিষয়বস্তুতে চলুন

গান ০২৫২ কে গো গেয়ে যায় সুরের মায়ায়

Sarkarverse থেকে

"কে গো গেয়ে যায় সুরের মায়ায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৫২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩ ফেব্রুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

কে গো গেয়ে যায় সুরের মায়ায়
ছন্দ জাগায় দেয় দ্যোতনা
নেচে চলে যায় মোর পানে চায়
কথা নাহি কয় যেন চেনে না

বিশ্বাতীত কামনাশূন্য
সর্বাধার পরমপুণ্য
ভরে আছে সব প্রাণে ও মনে
হেন কিছু নাই সে জানে না

আনন্দঘন প্রকৃত প্রভু
মমতাময় বিশ্ববিভু
সবার লাগিয়া সতত জাগিয়া
কোন কিছুকেই সে ভোলে না

Ke go geye jáy surera máyáy
Chanda jágáy dey dyotaná
Nece cale jáy mor páne cáy
Kathá náhi kay jena cene ná

Vishvátiita kámanáshuńya
Sarvádhára paramapuńya
Bhare áche sab práńe o mane
Hena kichu nái se jáne ná

Ánandaghana prakrta prabhu
Mamatámaya vishvavibhu
Sabára lágiyá satata jágiyá
Kona kichukei se bhole ná

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৫২ কে গো গেয়ে যায় সুরের মায়ায় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৫১ আজি মোর আঁখিতে বান
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৫২ কে গো গেয়ে যায় সুরের মায়ায়


উত্তরসূরী
গান ০২৫৩ মনের মুকুরে