বিষয়বস্তুতে চলুন

গান ০২১৮ পিতা মাতা বন্ধু সখা

Sarkarverse থেকে

"পিতা মাতা বন্ধু সখা" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২১৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২০ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

পিতা মাতা বন্ধু সখা
আঁধারে আলোক বর্তিকা
সর্ব দেশে সব কিছু তুমি
কেউ কখনো নয় একা

দুঃখের কাঁটায় তুমি গো কমল
ব্যাথার জ্বালায় শীতল চন্দন
সব হারানোর স্পর্শমণি
গুলবাগিচার সেরা মালিকা

তুমি আছো তাই আমিও আছি
তুমিই প্রাণের দীপিকা

Pitá mátá bandhu sakhá
Áṋdháre álok vartiká
Sarva deshe sab kichu tumi
Keu kakhano nay eká

Duhkhera káṋt́áy tumi go kamal
Vyáthára jváláy shiitala candan
Sab háránor sparshamańi
Gulbágicár será máliká

Tumi ácho tái ámio áchi
Tumii práńer diipiká

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২১৮ পিতা মাতা বন্ধু সখা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২১৭ তোমারে চেয়েছি পরাণ দিয়েছি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২১৮ পিতা মাতা বন্ধু সখা


উত্তরসূরী
গান ০২১৯ কোন ভুলে যাওয়া ভোরে, মধুমাখা স্বরে