বিষয়বস্তুতে চলুন

গান ০২০৯ তোমার এ অসীম অপার ভালোবাসার

Sarkarverse থেকে

"তোমার এ অসীম অপার ভালোবাসার" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২০৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৭ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমার এ অসীম অপার ভালবাসার
বিনিময়ে হায় কী বা দিয়েছি
দুহাতে নিয়েছি সব
দিতে শিখি নি নিতে শিখেছি

ফুলে ফলে রূপে রসে
প্রাণকে আমার দিয়েছো ভরে
বুদ্ধিদীপ্তি-মধুরতা
চাওয়ারও বেশী দিয়েছো মোরে
শুধু দাও বলার অধিকার
তোমারে আমার হৃদয়ে ধরেছি

পরাণের সকল মধু দুঃখের বঁধু
তোমাতে আমি উজাড়ি ঢেলেছি

Tomár e asiima apár bhálabásár
Vinimaye háy kii bá diyechi
Duháte niyechi sab
Dite shikhi ni nite shikhechi

Phule phale rúpe rase
Práńke ámár diyecho bhare
Buddhidiipti madhuratá
Cáoyáro beshii diyecho more
Shudhu dáo balár adhikára
Tomáre ámár hrdaye dharechi

Paráńer sakala madhu duhkhera baṋdhu
Tomáte ámi ujáŕi d́helechi

 
তোমার এই অসীম অপার ভালোবাসার
বিনিময়ে আমি কী-বা দিয়েছি হায়!
দু'হাত ভরে সব নিয়েছি,
দিতে শিখিনি, শুধু নিতে শিখেছি।

তুমি আমার প্রাণকে
ফুল, ফল, রূপ আর রসে ভরে দিয়েছো।
বুদ্ধির দীপ্তি আর মধুরতা,
আমার চাওয়ারও বেশি তুমি আমাকে দিয়েছো।
শুধুমাত্র 'দাও' বলার অধিকার
আমি যে তোমাকে আমার হৃদয়ে ধরেছি।

হে দুঃখের বন্ধু, আমার পরাণের সকল মধু
আমি তোমাতে উজাড় করে ঢেলে দিয়েছি।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২০৯ তোমার এ অসীম অপার ভালোবাসার এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২০৮ আসিবে বলিয়া গিয়াছে চলিয়া
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২০৯ তোমার এ অসীম অপার ভালোবাসার


উত্তরসূরী
গান ০২১০ দিন গুণে আর কাল গুণে গুণে