বিষয়বস্তুতে চলুন

গান ০১৮২ সবার চিত্ত আজ একই সুরে উদ্গীত

Sarkarverse থেকে

"সবার চিত্ত আজ একই সুরে উদ্গীত" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৮২ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১ জানুয়ারী ১৯৮৩ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুকর্ণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

সবার চিত্ত আজ একই সুরে উদ্গীত
একেরই ভাবনা নিয়ে সবাই নাচিয়া যায়
একেরই অপার স্নেহে একেরই মধুর গেহে
একই মুখপানে চেয়ে সুমুখের দিকে ধায়

একেরই মমতাডোরে বাঁধা সবে ধরা 'পরে
একেরই অমৃতস্রোতে সবাই মিলিয়া যায়

সবাকার রূপে রসে সবাকার ভাবাবেশে
সবারে সঙ্গে নিয়ে সুধাধারা বরষায়

Sabár citta áj eki sure udgiita
Ekeri bhávaná niye sabái náciyá jáy
Ekeri apár snehe ekeri madhur gehe
Eki mukhapáne ceye sumukher dike dháy

Ekeri mamatád́ore báṋdhá sabe dhará pare
Ekeri amrtasrote sabái miliyá jáy

Sabákár rúpe rase sabákár bháváveshe
Sabáre sauṋge niye sudhádhárá varaśáy

আজ সবার মন একই সুরে গান গাইছে।
সবাই একজনেরই ভাবনা নিয়ে নেচে চলেছে।
একজনেরই অপার স্নেহ আর একজনেরই মধুর আশ্রয়স্থলে
সবাই একই মুখের দিকে তাকিয়ে সামনের দিকে ছুটে যাচ্ছে।

পৃথিবীর সবাই একজনেরই মমতার বাঁধনে বাঁধা।
একজনেরই অমৃতের স্রোতে সবাই মিলেমিশে যাচ্ছে।

সকলের রূপ-রস আর ভাবাবেশের মধ্যে
সবাইকে সঙ্গে নিয়ে অমৃতের ধারা বর্ষিত হচ্ছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৮২ সবার চিত্ত আজ একই সুরে উদ্গীত এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৮১ তুমি নিকট হইতে আরো নিকটেতে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০১৮২ সবার চিত্ত আজ একই সুরে উদগীত


উত্তরসূরী
গান ০১৮৩ গানের জগৎ কাছে পেয়েছি