বিষয়বস্তুতে চলুন

গান ০০৭১ জগৎটা নয় মিথ্যে মায়া

Sarkarverse থেকে

"জগৎটা নয় মিথ্যে মায়া" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৭১ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

জগৎটা নয় মিথ্যে মায়া
মিথ্যে রঙের খেলা
লীলাময়ের লীলা এ ভাই
লীলার মোহন মেলা

সূর্য আসে প্রভাত হাসে
সকল দিকই রঙে ভাসে
রঙের ঝিলিক প্রাণে মেশে
রঞ্জনে উতলা

দিনে রাতে তারই আশে
চেয়ে' থাকি নির্নিমেষে
এই চাওয়া ভাই পূর্ণ হবে
তাহার সাথে মিশে'
নানা রঙের নানা ফুলে
ভরবে রঙের ডালা

Jagatt́á nay mithye máyá
Mithye rauṋer khelá
Liilámayer liilá e bhái
Liilár mohan melá

Súrja áse prabhát háse
Sakal diki rauṋe bháse
Rauṋer jhilik práńe meshe
Raiṋjane utalá

Dine ráte tári áshe
Ceye tháki nirnimeśe
Ei cáoyá bhái púrńa habe
Táhár sáthe mishe
Náná rauṋer náná phule
Bharbe rauṋer d́álá

জগৎটা মিথ্যে মায়া নয়
বা মিথ্যে রঙের খেলা নয়।
এইটা লীলাময়ের লীলা ভাই,
এক মোহময় লীলার মেলা।

সূর্য ওঠে, প্রভাত হাসে,
চারিদিক রঙে ভরে যায়।
রঙের ঝিলিক প্রাণে মিশে
মনকে উতলা করে তোলে।

দিন-রাত তাঁরই আশায়
আমি অপলক চোখে চেয়ে থাকি।

আমার এই চাওয়া পূর্ণ হবে,
যখন আমি তার সাথে মিশে এক হ'বো।
নানা রঙের নানা ফুলে
রঙের ডালা ভরে উঠবে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৭১ জগৎটা নয় মিথ্যে মায়া এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৭০ যাবো না আমি যাবো না যাবো না রে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৭১ জগৎটা নয় মিথ্যে মায়া


উত্তরসূরী
গান ০০৭২ মৌমাছি গুনগুনিয়ে