বিষয়বস্তুতে চলুন

গান ০৩৩১ তোমারই ভুবনে তোমারই ভবনে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৯:৪০, ১২ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)

"তোমারই ভুবনে তোমারই ভবনে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৩১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১২ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুকোরক ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমারই ভুবনে তোমারই ভবনে 
তোমারই আশে দিন কেটে যায়
তোমারই চরণে তোমারই স্মরণে 
আঁধার নিশায় আলো ঝলসায়

তোমারই রঙে রূপে তোমারই ধূপে দীপে
তোমারই কৃপাকণা বরিষণে
তোমারই স্নেহডোরে বীণার ঝংকারে
তোমারই উদ্গীত মধু গানে
তোমার রাশি রাশি দ্যুতিভরা হাসি
আশাহারা প্রাণে আশা জাগায়

তোমারই ছোঁয়া লাগা কুসুম সুবাসে 
পরাণ আমার ভরে যায় যে উচ্ছ্বাসে
আলাপে আবেশে নাচে ও উল্লাসে 
মন ভেসে যায় সুধাধারায়

Tomári bhuvone tomári bhavone
Tomári áshe din ket́e jáy
Tomári carańe tomári smarańe
Áṋdhár nisháy álo jhalasáy

Tomári rauṋe rúpe tomári dhúpe diipe
Tomári krpákańá variśańe
Tomári snehad́ore viińára jhaḿkáre
Tomári udgiita madhu gáne
Tomára ráshi ráshi dyutibhará hási
Ásháhárá práńe áshá jágáy

Tomári choṋyá lágá kusuma suváse
Paráń ámár bhore jáy je ucchváse
Álápe áveshe náce o ulláse
Mana bhese jáy sudhádháráy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৩১ তোমারই ভুবনে তোমারই ভবনে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৩০ আমার হিয়ায় ভুল করে হায়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৩১ তোমারই ভুবনে তোমারই ভবনে


উত্তরসূরী
গান ০৩৩২ ফুলের মালাতে