"সৌম্য শান্ত চেতনানন্দ" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩২৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১১ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।
গানের কথা
| বাংলা লিপি
|
রোমান লিপি[১]
|
গদ্যরূপ[২]
|
সৌম্য শান্ত চেতনানন্দ
চরণারবিন্দ দাও গো আমায়
হতাশের তুমি আশা ব্যথিতের ভালবাসা
অসহায় জীবনের শেষ আশ্রয়
আদি হতে অন্তিমে আছো তুমি সব ভূমে
সরস করিয়া স্নেহ ফল্গু ধারা
বামে হতে দক্ষিণে ঊর্ধ্বে ও অধঃ পানে
সকল দিশাই তব করুণাভরা
সকলের অতি প্রিয় সকলের আদরণীয়
বিদ্যা ও বুদ্ধিতে ধরা নাহি যায়
সীমার আধার মম সীমা মাঝে উদ্গম
সীমার বাহিরে কিছু ভাবিতে না পাই
সীমার বাহিরে তুমি সীমাতীতে উতক্রমী
তোমাকে ভাবিতে গেলে তোমাতে হারাই
মনমঞ্জুষা মম কেতকী কেশরসম
সব কিছু সাথে নিয়ে তোমা পানে ধায়
|
Saomya shánta cetanánanda
Carańáravinda dáo go ámáy
Hatásher tumi áshá vyathiter bhálabásá
Asaháy jiivaner sheś áshray
Ádi hate antime ácho tumi sab bhúme
Saras kariyá sneha phalgu dhárá
Váme hate dakśińe urdhve o adhah páne
Sakal dishái tava karuńábhará
Sakaler ati priya sakaler ádarańiiya
Vidyá o buddhite dhará náhi jáy
Siimár ádhár mama siimá májhe udgama
Siimár báhire kichu bhávite ná pái
Siimár báhire tumi siimátiite utkramii
Tomáke bhávite gele tomáte harái
Manamaiṋjuśá mama ketakii kesharasama
Sab kichu sáthe niye tomá páne dháy
|
|
তথ্যসূত্র
গানের রেকর্ডিং
- আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩২৭ সৌম্য শান্ত চেতনানন্দ এইখানে শুণুন